সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২০ হাজার টাকা বিনিয়োগে মিলবে আইপিওর শেয়ার

শনিবার, ০২ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৬৬৭ বার পঠিত

২০ হাজার টাকা বিনিয়োগে মিলবে আইপিওর শেয়ার

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন করলে সবাই শেয়ার পাবেন। তবে সাধারণ বিনিয়োগকারীদের পুঁজিবাজারে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে।

এমন বিধান রেখে আইপিওর সংশোধনী চূড়ান্ত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত বৃহস্পতিবার বিএসইসির ৭৫৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় আইপিওর চাঁদা গ্রহণের প্রক্রিয়ায় ৪টি পরিবর্তন এনেছে। এগুলো হচ্ছে- সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বিদ্যমান লটারি ব্যবস্থার পরিবর্তে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হবে।

সাধারণ বিনিয়োগকারীদের আইপিওতে আবেদনের ক্ষেত্রে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে।

আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদেরকে কমপক্ষে ১০ হাজার টাকার বা এর গুণিতক হারে আবেদন করতে হবে।

এছাড়া কমিশন বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং ও প্রসপেক্টাস প্রকাশের জন্য বিদ্যমান দুই দফায় সম্মতিপত্র দেওয়ার পরিবর্তে উভয়ের জন্য একসাথে সম্মতিপত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

কমিশনের এসব সিদ্ধান্ত আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

Facebook Comments Box

Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com