Ad
x

গার্ডিয়ান লাইফের ডিএমডি ও ভারপ্রাপ্ত সিইও হলেন শেখ রাকিবুল করিম

সোমবার, ০৪ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ১১৩৫ বার পঠিত

গার্ডিয়ান লাইফের ডিএমডি ও ভারপ্রাপ্ত সিইও হলেন শেখ রাকিবুল করিম

দেশের খ্যাতনামা জীবন বীমা কোম্পানি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বর্তমান সিএফও শেখ রাকিবুল করিম-এফসিএ ডিএমডি পদে পদোন্নতি লাভ করেছেন। এর পাশাপাশি তিনি কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করবেন।

দেশের সর্বোচ্চ ক্রমবর্ধমান জীবন বীমা কোম্পানি গার্ডিয়ান লাইফ সর্বদা গতিশীলতা এবং নতুনত্বের প্রবক্তা হয়ে নিজেদের উপস্থাপন করে আসছে। এরই ধারাবাহিকতায়, ২০২১ সাল এবং তার পরবর্তী সময়ে কোম্পানির মূললক্ষ্য বিবেচনায় রেখে সার্বিক পরিচালনা এবং ব্যবসা বৃদ্ধির উদ্দেশ্যে শীর্ষ ব্যবস্থাপনা পর্যায়ে এই পরিবর্তনগুলো করা হয়েছে।

শেখ রাকিবুল করিম ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেটস অব বাংলাদেশের (আইসিএবি-র) একজন ফেলো মেম্বার। ২০০৬ সালে আইসিএবি’র তত্ত্বাবধানে থাকা কেপিএমজি বাংলাদেশ থেকে তিনি এই যোগ্যতা অর্জন করেন। তাঁর ২২ বছরের বেশি ব্যবস্থাপনা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং গ্রামীণফোন, বাংলালিংক এবং কেপিএমজির মতো অত্যন্ত প্রশংসিত কোম্পানিগুলোতে সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পদে ১৮ বছরেরও বেশি ক্রমবর্ধিত কাজের অভিজ্ঞতাও রয়েছে।

নতুন এই দায়িত্ব এবং সামনের দিনগুলোতে বীমাশিল্পের ইতিবাচক পরিবর্তনের আলোকবর্তিকার ভূমিকায় অবতীর্ণ হওয়ার আশা রেখে তাঁকে অভিনন্দন জানাই।

গার্ডিয়ান লাইফের ব্যবসা সম্প্রসারণে নতুন অধ্যায়ের সূচনা

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com