এস জেড ইসলাম
শনিবার, ০৯ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৮৯৯ বার পঠিত
দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন আটকে রয়েছে গ্রাহকের দাবির টাকা। অবশেষে দাবি পরিশোধে জমি বিক্রির সিদ্ধান্ত নেয় কোম্পানির পরিচালনা পর্ষদ। গ্রাহকের দাবি পরিশোধের স্বার্থে পরিচালনা পর্ষদের জমি বিক্রির সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সম্প্রতি আইডিআরএর ১৩২তম সভায় হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সকে জমি বিক্রির এ অনুমোদন দেয়া হয়। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র জানায়, দেশব্যাপী হোমল্যান্ড লাইফের বিভিন্ন শাখায় গ্রাহকদের কোটি কোটি টাকার দাবি রয়েছে। কিন্তু কোম্পানির তহবিলে ঘাটতি থাকায় দীর্ঘদিন ধরে অনাদায়ী রয়েছে এসব দাবি। অবশেষে কোম্পানির পরিচালনা পর্ষদের ১১৮তম সভায় গ্রাহক দাবি পরিশোধে জমি বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। তবে বীমা কোম্পানির সম্পদ বিক্রিতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রয়োজন হওয়ায় তা আইডিআরএ কার্যালয়ে পাঠানো হয়। এরপর কর্তৃপক্ষের সর্বশেষ অনুষ্ঠিত সভায় এ বিষয়ে অনুমোদন দেয়ার সিদ্ধান্ত হয়।
কোম্পানি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির হাজারো গ্রাহকদের প্রায় ২০ কোটি টাকার দাবি এখন পর্যন্ত অনাদায়ী রয়েছে। কিন্তু কোম্পানির তহবিলে ঘাটতি থাকায় দীর্ঘদিন ধরে তা পরিশোধ করা যাচ্ছিলো না। এদিকে প্রধান কার্যালয়ে প্রতিনিয়ত ধরনা দিতো শত শত বীমাগ্রাহক। পরিশেষে গ্রাহকদের দাবি পরিশোধে কোম্পানির বসুন্ধরা-বারিধারা প্রকল্পের এম-কে ১২০ কাঠা জমির মধ্য থেকে ২০ কাঠা জমি বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। এরপর তা অনুমোদনের জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়। জমি বিক্রির বিষয়ে চেকলিস্ট অনুযায়ী তথ্য ও কাগজপত্র দাখিল করা হলে ১০ কাঠা জমি বিক্রিতে অনুমোদন দেয় আইডিআরএ।
এ বিষয়ে কোম্পানি সচিব মোহাম্মদ আইয়ুব হাশমির সাথে কথা বললে জানান, গ্রাহকদের দাবির স্বার্থে জমি বিক্রির বিষটি সঠিক। তবে গ্রাহকদের মোট কত টাকা দাবি বকেয়া রয়েছে তা বলতে পারবো না। এ বিষয়ে ক্লেইম ডিপার্টমেন্ট ভালো বলতে পারবে।
Posted ০৪:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৯ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন