|

Advertisement
×

৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৮৬ বার পঠিত

৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড: এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড: এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ২০২০ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫৮ পয়সা।

প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড: এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com