বুধবার ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বীমা দিবস নিয়ে আইডিআরএ’র সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৬৬ বার পঠিত

বীমা দিবস নিয়ে আইডিআরএ’র সংবাদ সম্মেলন আজ

আসন্ন জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে সংবাদ সম্মেলন আয়োজন করেছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আজ বেলা ৩টায় কর্তৃপক্ষের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
আইডিআরএ জানিয়েছে, মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার –এই স্লোগানে আগামী ১ মার্চ, ২০২১ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস উদযাপিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে। ২০২০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস উদ্বোধন করা হয়।

Facebook Comments Box
×

Posted ১০:১১ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com