রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
জাতীয় বীমা দিবস-২০২১

বীমার অফিসগুলোতে আলোকসজ্জার নির্দেশ আইডিআরএ’র

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৭৪৯ বার পঠিত

বীমার অফিসগুলোতে আলোকসজ্জার নির্দেশ আইডিআরএ’র

আসন্ন জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে দেশের প্রতিটি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির প্রধান কার্যালয় ও শাখাসমূহ বর্ণিল আলোয় সজ্জিত করার নির্দেশ দিয়েছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত তিন দিন এই আলোকসজ্জা চলমান রাখতে হবে।
গত শনিবার এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিগুলোতে পাঠিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । চিঠিতে আরো বলা হয়েছে, আসছে ১ মার্চ জাতীয় বীমা দিবস। দিনটি যথাযথভাবে উদযাপনের জন্য সকল বীমা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখাসমূহ স্ব-উদ্যোগে আলোকসজ্জা করতে হবে।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে। ২০২০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস উদ্বোধন করা হয়।

Facebook Comments Box
×

Posted ১০:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com