রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে জ্বালানি-বিদ্যুৎ খাত

বিবিএ নিউজ.নেট

শনিবার, ২০ মার্চ ২০২১   প্রিন্ট   ৪১৪ বার পঠিত

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে জ্বালানি-বিদ্যুৎ খাত

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে জ্বালানি-বিদ্যুৎ খাত। ডিএসইতে মোট লেনদেনের ১৫.৯ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিবিধ খাতে ১৫.১ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ওষুধ-রসায়ন খাতে ১২.১ শতাংশ করে লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে টেলিকমিউনিকেশন খাতে ৯.৭ শতাংশ, ব্যাংক ও আর্থিক খাতে ৭.৯ শতাংশ, প্রকৌশল খাতে ৭.২ শতাংশ, সিমেন্ট খাতে ৫.৩ শতাংশ, খাদ্য খাতে ৪.৭ শতাংশ, সাধারণ বিমা খাতে ৩.৯ শতাংশ, বস্ত্র খাতে ৩.৫ শতাংশ, আইটি খাতে ১.৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.২ শতাংশ, কাগজ খাতে ৬ শতাংশ, পাট, ট্যানারি ও সিরামিক খাতে ৫ শতাংশ, ভ্রমণ-অবকাশ ও জীবন বিমা খাতে ৩ শতাংশ করে লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
×

Posted ০৬:৫৮ অপরাহ্ণ | শনিবার, ২০ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com