নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৫ এপ্রিল ২০২১ প্রিন্ট ৪৫৯ বার পঠিত
আগামী ১২ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পরযালোচনা ও প্রকাশ করা হবে। ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৬০ কোটি টাকা এবং ৪০ কোটি ৫০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২৭ কোটি ৪৬ লাখ টাকা। এ কোম্পানির ৪ কোটি ৫ হাজার ১০৮টি শেয়ারের মধ্যে ৩২.২৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৮.১৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৯.৬২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এদিকে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০) অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৫ পয়সা।এ হিসাবে ইপিএস ০.১৯ টাকা বা ১২৭ শতাংশ বেড়েছে।
কোম্পানিটির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৮ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ১.৯৭ টাকা। এ হিসাবে ইপিএস ০.৫৯ টাকা বা ৩০ শতাংশ কমেছে।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫০ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ২ টাকা ২১ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৭০ পয়সা। গত বছর ৩০ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৮৯ পয়সা।
Posted ১১:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com