মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৪ এপ্রিল

সোমবার, ১৯ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৫৩৯ বার পঠিত

জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৪ এপ্রিল

আগামী ২৪ এপ্রিল সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। একই সঙ্গে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৪২ কোটি ২৮ লাখ ৪৪ হাজার টাকা। বর্তমানে কোম্পানির রিজার্ভের পরিমাণ ১২ কোটি ২৬ লাখ টাকা। এ কোম্পানির ৪ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৮২১টি শেয়ারের মধ্যে ৩৮.৬৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৯.৩৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫১.৯৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

এদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৩০ টাকা।

নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৭৫ টাকা।

এছাড়া ৩০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৫.৩২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.১৯ টাকা।

Facebook Comments Box

Posted ১২:০২ অপরাহ্ণ | সোমবার, ১৯ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com