নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২১ এপ্রিল ২০২১ প্রিন্ট ৫৫৭ বার পঠিত
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল থেকে শুরু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ লিমিটেডের শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ১৯ এপ্রিল গতকাল এ কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকৌশল খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৪ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩২ কোটি ৭৪ লাখ টাকা। এ কোম্পানির ৪৯ লাখ ২ হাজার ৫৩০টি শেয়ারের মধ্যে ৩১.৮৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭.৫৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৬০.৫৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ২১ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com