|

Advertisement
×

নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন এফবিসিসিআই’র পরিচালক

মঙ্গলবার, ১১ মে ২০২১   প্রিন্ট   ৪৭৩ বার পঠিত

নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন এফবিসিসিআই’র পরিচালক

ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র পরিচালক নির্বাচিত হয়েছেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এ কে এম মনিরুল হক।

গত ২৭ এপ্রিল (মঙ্গলবার) ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের জন্য তাকে পরিচালক নির্বাচিত করা হয়। নিটল ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র ভাইস-প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন এ কে এম মনিরুল হক। এ ছাড়াও তিনি আইবিসিসিআই, বিএমসিসিআই ও এমসিসিআই এর সাধারণ পরিষদের সদস্য।

১৯৮২ সালে ব্যবসায়িক পেশা শুরু করেন এ কে এম মনিরুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম ডিগ্রী লাভ করেন এবং ইউকে থেকে এসিসিএ পার্ট-১ সম্পন্ন করেন।

মনিরুল হক নিটল মটরস লিমিটেড এর নির্বাহী পরিচালক ছিলেন এবং ২০০৫ সাল পর্যন্ত বিক্রয় ও বিপননের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মে ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com