Ad
x

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন

শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১২০৫ বার পঠিত

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি আগামী ১৯ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিনদিনের সফরে ঢাকায় আসছেন তিনি।

সূত্র জানায়, অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি ২০ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একইদিন তিনি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-অস্ট্রিয়া বিজনেস ফোরামের সেমিনারে যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কারিন কেনেসির বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় মহান শহীদ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন। ২১ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবেন তিনি।

Facebook Comments Box

Posted ০৮:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com