|

Advertisement
×

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শিক্ষা বীমা বাস্তবায়নে আইডিআরএ’র কর্মশালা

মঙ্গলবার, ১৮ মে ২০২১   প্রিন্ট   ৬৯০ বার পঠিত

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শিক্ষা বীমা বাস্তবায়নে আইডিআরএ’র কর্মশালা

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি(এপিএ) চুক্তি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বঙ্গবন্ধু শিক্ষা বীমার বাস্তবায়ন ও এর কার্যক্রম জোরদারে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় অনলাইন প্ল্যাটফর্মে এক কর্মশালা অনুষ্ঠিত হবে।

আইডিআরএ এ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করবেন ড. মো.সোহরাবউদ্দিন অ্যাকচুয়ারি।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক মো. শাহ আলম স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়নের প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, সকল বীমার কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জীবন বীমা শাখার উপসচিবসহ আইডিআরএ‘র সবাইকে কর্মশালায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্মের লিংক সবাইকে যথাসময়ে ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

 

 

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মে ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com