|

Advertisement
×

কবি আল মাহমুদের প্রথম জানাজা অনুষ্ঠিত

শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ৯৪৯ বার পঠিত

কবি আল মাহমুদের প্রথম জানাজা অনুষ্ঠিত

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে জানাজা শেষে কবির বড় ছেলে শরীফ মাহমুদ জানান, বায়তুল মোকাররমে দ্বিতীয় এবং ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইলে কবির তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এ সময় তিনি জানান, রোববার ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে কবিকে সমাহিত করার প্রস্তুতি নিয়েছেন তারা।

শুক্রবার রাত ১১টার কিছু পরে বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে আল মাহমুদের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোনালী কাবিনের কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com