|

Advertisement
×

২ বছর পর চালু হচ্ছে আলহাজ টেক্সটাইল

মঙ্গলবার, ০১ জুন ২০২১   প্রিন্ট   ৪৮৪ বার পঠিত

২ বছর পর চালু হচ্ছে আলহাজ টেক্সটাইল

প্রায় ২ বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। আগামী ১৫ জুন পুনরায় উৎপাদন শুরুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

উল্লেখ, তিনটি কারণ দেখিয়ে আলহাজ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ২৫ জুন এক মাসের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কারণগুলো হচ্ছে- চলতি মূলধনের (Working Capital) তীব্র সঙ্কট, বাজারে পণ্যের চাহিদা না থাকা ও বর্তমানে গুদাম মজুদ পণ্যে পরিপূর্ণ থাকায় নতুন পণ্য রাখার জায়গার অভাব।

প্রথমে এক মাসের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়।

এদিকে কোম্পানির উৎপাদনকৃত গুদামে মজুদ সুতা বিক্রি হওয়ায় এবং গুদামে সুতার পরিমাণ কমে আসায় গত ২৩ ফেব্রুয়ারি এর পরিচালনা পর্ষদ পুনরায় উৎপাদন শুরুর করার সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের আলোকে ১৫ জুন কারখানা চালু ও উৎপাদন শুরু করতে যাচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com