মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৩ জুন ২০২১   প্রিন্ট   ৪৪১ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৫ জুন স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১৬ জুন এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ জুন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জুন।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৬৮ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ এক টাকা ৮ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৫ পয়সা।

Facebook Comments Box
×

Posted ১২:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com