বিবিএ নিউজ.নেট
বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ প্রিন্ট ৪৫৩ বার পঠিত
পলিসি বিক্রির মাধ্যমে বীমা ব্যবসায় যাত্রা শুরু করেছে বীচ ল্যান্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
গত মঙ্গলবার পলিসি ইস্যুরে মাধ্যমে কোম্পানিটি ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। ওই দিন কোম্পানি ৮ টি পলিসি ইস্যু করে।
নতুন পলিসি ইস্যুর বিষয়ে কোম্পানিটি জানায়, আকিজ দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়িক গ্রুপ। দেশের অর্থনীতিতে আকিজ গ্রুপ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সততা ও সেবার মাধ্যমেই আকিজ গ্রুপ এ সুনাম অর্জন করেছে। আকিজ গ্রুপ চায় দেশের বীমাখাতে অবদান রাখতে।
বীমা খাতের উন্নয়ন ও বীমা সেবার মাধ্যমে ব্যক্তিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন। এক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার বীমার প্রতি সাধারণ জনগনের আস্থা তৈরিতে বীচ ল্যান্ড গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন কোম্পানির উদ্যোক্তারা।
উল্লেখ্য, চলতি বছরের ৬ মে নতুন এ কোম্পানিটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে লাইসেন্স পায়।
Posted ০৫:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন