|

Advertisement
×

গার্ডিয়ান লাইফ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

শনিবার, ০৩ জুলাই ২০২১   প্রিন্ট   ৪৬৪ বার পঠিত

গার্ডিয়ান লাইফ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এখন থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহকরা গার্ডিয়ান লাইফের প্রয়োজনীয় বীমা সুবিধা খুব সহজে বেছে নিতে পারবেন।

গার্ডিয়ান লাইফ ইন্সু্যুরেন্সের হেড অফ ব্যাংক ইস্যুরেন্স আহমেদ ইশতিয়াক মাহমুদ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অফ ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যান্ড সিএমপিএস মিয়া মোহম্মদ রবিউল হাসান নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাকিবুল করিম,এফসিএ, সিইও, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং লুতফুল হাবিব, এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অফ রিটেইল ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০০ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com