|

Advertisement
×

পুঁজিবাজারে আসছে মেঘনা ইন্স্যুরেন্স

বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১   প্রিন্ট   ১৫২২ বার পঠিত

পুঁজিবাজারে আসছে মেঘনা ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে আবেদন জমা দিয়েছে বিমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে করে পুঁজিবাজার থেকে ১৬ কোটি উত্তোলন করবে বিমা খাতের এ কোম্পানি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আবেদন অনুসারে, এ বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির পরিশোধিত মূলধন ২৪ কোটি টাকা। আইপিওর আগে অর্থাৎ বর্তমান এই কোম্পানির শেয়ার সংখ্যা ২ কোটি ৪০ লাখ আর আইপিওর পরবর্তী কোম্পানির শেয়ার সংখ্যা হবে ৪ কোটি।

প্রসপেক্টাস অনুসারে, ৩১ মার্চ ২০২১ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভিপিএস) ১৬ টাকা ৪১ পয়সা। ২০২০ সালে ছিল ২৬ টাকা ৪ পয়সা। তার আগের বছর ২০১৯ সাল ছিল ২৮ টাকা ৫৭ পয়সা।

৩১ মার্চ ২০২১ সালের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ সালে ইপিএস ছিল ৯৫ পয়সা। ২০১৯ সালে কোম্পানির ইপিএস ছিল ২ টাকা ৬০ পয়সা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনা দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট, ইউসিবি ইনভেস্টমেন্ট ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পাটর্নার ইনভেস্টমেন্ট লিমিডেট।

Facebook Comments Box

Posted ০৭:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com