|

Advertisement
×

‘মার্কোপোলো’র ডিলার ও সেলার মিটিং অনুষ্ঠিত

রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৪৩৮ বার পঠিত

‘মার্কোপোলো’র ডিলার ও সেলার মিটিং অনুষ্ঠিত

এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লি. ও এক্সিলেন্ট সিরামিক ইন্ডাস্ট্রিজ লি. আয়োজিত ‘মার্কোপোলো’ ব্র্যান্ড এর উবধষবৎং গববঃ ্ এৎববঃ ধহফ ঝধষবং সববঃরহম সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ইসলামী ইন্স্যুরেন্স ও শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক আলহাজ¦ মো. আব্দুল হালিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হাকিম সুমন এবং এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং সাবেরুজ্জামান পাপ্পু।

সারাদেশ থেকে আগত ডিলারদের ধন্যবাদ জ্ঞাপন করে চেয়ারম্যান বলেন-২০১২ সালে সিরামিক সেক্টরে ব্র্যান্ডটির আত্নপ্রকাশ ঘটে এবং ইতোমধ্যে গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হাকিম বলেন-পণ্যের গুনগতমান ও ডিলারদের অগ্রণী ভূমিকার কারণে ব্র্যান্ডটি একটি আস্থার প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ‘মার্কোপোলো’ ব্র্যান্ডটি দেশের শীর্ষস্থান দখল করবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন নতুন মডেল ও ডিজাইনের টাইলস ও স্যানিটারী পণ্য প্রদর্শন এবং ডিলারদের সার্টিফিকেট প্রদান করা হয়।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:২১ অপরাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com