সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ বাড়ল ৫৪ দফা

বিবিএ নিউজ.নেট

রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৩০৪ বার পঠিত

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ বাড়ল ৫৪ দফা

শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ ৫৪ দফা বাড়ানো হলো।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে ২৪ ডিসেম্বর থেকে আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

সর্বশেষ ৫৩ দফায় গত ৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।

Facebook Comments Box
×

Posted ০৫:২১ অপরাহ্ণ | রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com