|

Advertisement
×

 প্রশাসক নিয়োগ সংক্রান্ত ডেল্টা লাইফে রায়ের স্থগিতাদেশ বাড়লো 

রবিবার, ১৬ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৭২০ বার পঠিত

 প্রশাসক নিয়োগ সংক্রান্ত ডেল্টা লাইফে রায়ের স্থগিতাদেশ বাড়লো 

বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিতই থাকছে। রোববার (১৬ জানুয়ারি) প্রধান বিচারপতিসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালত আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত রায় স্থগিত রাখার কথা বলেছে।

১০ জানুয়ারি চেম্বার আদালত হাইকোর্টের রায়টি স্থগিত করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়। আপিল বিভাগ আজ শুনানি নিয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখে। ফলে বর্তমান প্রশাসক তার পদে থাকতে আপাতত বাধা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ।

তিনি বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন শুনানি নিয়ে চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করে দেন। আজকে আপিল বিভাগও তা বহাল রেখেছেন। ফলে প্রশাসক পদে থাকতে আপাতত কোনো বাধা নেই।

আদালতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার কারিশমা জাহান।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে গত ৬ জানুয়ারি রায় দেয় বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ। রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়সহ নানা অনিয়মের অভিযোগে গত বছরের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বরখাস্ত করে চার মাসের জন্য প্রশাসক নিয়োগ দেয় বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

সংস্থাটির চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ আনার কয়েক দিন পর ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সাসপেন্ড করে বীমা নিয়ন্ত্রক সংস্থাটি।
আইডিআরএর ওই নিয়োগ চ্যালেঞ্জ করে ডেল্টা লাইফের বরখাস্ত হওয়া পর্ষদ হাইকোর্টে রিট করেছিল। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রায় দিল।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com