|

Advertisement
×

ট্রাস্ট ইসলামী লাইফের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুল হাইয়ের ইন্তেকাল

মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৪০৮ বার পঠিত

ট্রাস্ট ইসলামী লাইফের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুল হাইয়ের ইন্তেকাল

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হাই মঙ্গলবার (১৮ জানুয়ারি) ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ট্রাস্ট ইসলামী লাইফ এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে।

আবদুল হাই ফেনীর সোনাগাজীর কৃতিসন্তান এবং মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে দেশের হয়ে লড়েছেন। বর্ণাঢ্য কর্ম জীবনে তিনি গ্রীনল্যান্ড ওভারসীজ, গ্রীনল্যান্ড ট্রেনিং সেন্টার, গ্রীনল্যান্ড বিল্ডার্স, গ্রীনল্যান্ড মেডিক্যাল সেন্টার, গ্রীনল্যান্ড ওভারসীজ টুরিজম লিমিটেড, গ্রীনল্যান্ড স্টাডি এর্ভোড, গ্রীনল্যান্ড ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল, গ্রীনল্যান্ড পলিটেকনিকেল ইনস্টিটিউট, গ্রীনল্যান্ড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড, গ্রীনল্যান্ড রাবার স্টেট এর প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের একজন স্পন্সর শেয়ার হোল্ডার।

তিনি স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে দেশ ও জাতীয় উন্নয়নে গুরত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি একাধারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব টেকনিকাল ট্রেনিং সেন্টার এবং আমিরাবাদ ডি.সি. লাহা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিস অ্যাসোসিয়েশন (বায়রা) এর সহ-সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন। মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার রচিত দুইটি বই রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ট্রাস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ এবং সকল কর্মকর্তা ও কর্মচারী তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার আত্মার মাগফেরাত কামনা করছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com