বিবিএ নিউজ.নেট
মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ৩৫৪ বার পঠিত
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতি ঢাকাস্থ বনানীর হোটেল সারিনাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে।
ব্রাঞ্চ ম্যানেজার সম্মেলনে সভাপতিত্ব করেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান। সম্মেলনে পরিচালক বুলবুল জয়নব আক্তার, ইশনাদ ইকবাল, আবরার রহমান খান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেকসহ বিভিন্ন শাখার প্রধানগণ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।
সম্মেলনে ২০২১ সালের ব্যবসায় দক্ষতা মূলায়ন করা হয় এবং সেরা ব্রাঞ্চ ও সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এছাড়া সম্মেলনে ২০২২ সালের কৌশলসহ ব্যবসায়িক লক্ষ্যমাত্রাও নেয়া হয়েছে।
Posted ০৪:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com