|

Advertisement
×

গার্ডিয়ান লাইফের রিটেইল বিক্রয় কৌশল সম্মেলন অনুষ্ঠিত

বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৪৮০ বার পঠিত

গার্ডিয়ান লাইফের রিটেইল বিক্রয় কৌশল সম্মেলন অনুষ্ঠিত

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র সেলস ম্যানেজারদের নিয়ে দিনব্যাপী স্ট্র্যাটেজিক প্ল্যানিং সেশন সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

গার্ডিয়ান লাইফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

রিটেইল বিক্রয় কৌশল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এফসিএ। অনুষ্ঠান পরিচালনা করেন হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম বলেন, গার্ডিয়ান লাইফের প্রধান পৃষ্ঠপোষক এপেক্স, ব্র্যাক এবং স্কয়ার তাদের নিজ নিজ ক্ষেত্রে সু-প্রতিষ্ঠিত। শুধু তাই নয়, সেরা গ্রাহক সেবা ও সেলসের মান নিশ্চিত করে টেকসই ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রেও তাদের দেখানো পথ এবং নীতি অনুসারে আমাদের সকল পরিকল্পনা বাস্তবায়ন করা উচিত।

রিটেইল বিক্রয় কৌশল সম্মেলনে কাস্টমার ফার্স্ট এবং কোয়ালিটি সেলস এই দুই প্রধান নীতিকে সামনে রেখে নানা পদক্ষেপ ও কৌশল সমূহ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে ২০২১ সালের সেরা পারফর্মারদের পুরষ্কৃত করা হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com