মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ২৭৪ বার পঠিত
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স পোশাক খাতের শ্রমিকদের বীমা সেবার আওতায় আনার লক্ষ্যে বিকাশের মাধ্যমে প্রথমবারের মতো স্বাস্থ্য, সঞ্চয় ও জীবন বীমার সুবিধা নিয়ে বিশেষ বীমা পলিসি চালু করেছে ।
এখন থেকে কারখানা প্রাঙ্গণে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ‘আস্থা’ ও ‘বন্ধু’ পলিসি দু’টি নিতে পারবেন শ্রমিকরা।
সম্প্রতি গাজীপুরের তুরাগ গার্মেন্টস অ্যান্ড হোসিয়ারী মিলস লিমিটেড এবং মাছিহাতা সোয়েটার্স লিমিটেড কারখানা দুটিতে শ্রমিকদের পলিসি খোলার মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, তুরাগ গার্মেন্টস অ্যান্ড হোসিয়ারী মিলস লিমিটেডের পরিচালক লে. কর্নেল খালিক-উল হাসান (অব.), মাছিহাতা সোয়েটার্স লিমিটেডের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন, এইচ আর অ্যান্ড কমপ্লায়েন্স) মো. ফিরোজ কবির প্রধানসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের কারখানা প্রাঙ্গণে অবস্থিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বুথে গিয়ে নিজ নিজ বিকাশ অ্যাকাউন্ট দিয়ে ৫ ও ১০ বছর মেয়াদি বীমা পলিসি ‘গার্ডিয়ান আস্থা’ গ্রহণ করতে পারবেন যা ইন্টারেস্টসহ রিফান্ডেবল।
শুধু তাই নয়, এই পলিসিতে মাসিক ৫০০ ও ১০০০ টাকার প্রিমিয়াম পরিশোধ করে ২২ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ ৬ হাজার টাকা পর্যন্ত লাইফ কাভারেজ সুবিধাও নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, ‘গার্ডিয়ান আস্থা’ পলিসি নিয়ে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমা কাভারেজ নেওয়ার সুযোগও থাকছে গ্রাহকদের। এছাড়া, এক বছর মেয়াদি নন-রিফান্ডেবল ‘গার্ডিয়ান বন্ধু’ পলিসিতে শুধুমাত্র ১০০ টাকা প্রিমিয়াম দিয়েই ২৫ হাজার টাকার লাইফ কাভারেজ নিশ্চিত করতে পারবেন শ্রমিকরা।
এ পলিসির অধীনে ৫ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমা কাভারেজ পাওয়ারও বিশেষ সুযোগ রয়েছে। কাগজপত্র, মেডিকেল টেস্ট ও মিটিং এর ঝামেলা এড়িয়ে পোশাক খাতের শ্রমিকরা সহজেই বিকাশের মাধ্যমে গার্ডিয়ান লাইফের এই পলিসিগুলো কিনতে পারবেন। বিকাশে অ্যাকাউন্ট দিয়েই পলিসি দাবি ও রিফান্ডের অর্থ গ্রহণ করতে পারবেন গার্মেন্ট কর্মীরা।
Posted ০৬:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন