রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ৪২৯ বার পঠিত
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনোনীত হয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বীমা কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান ড. রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের নাম অনুমোদন দেয়া হয়। একইসঙ্গে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় শেখ কবির হোসেনকে। বীমা কোম্পানিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসি সূত্রে জানা যায়, ফারইস্ট ইসলামী লাইফের প্রায় ২০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান জুপিটার বিজনেস লিমিটেডের জহুরুল ইসলাম চৌধুরি, মোহাম্মদ আলি নওয়াজ এবং মো. মাসুম মিয়া। যাদের শেয়ার ৯.৯০ শতাংশ। ট্রেডনেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেড এর মনোনীতি হয়েছেন আরিফ খান এবং মোস্তফা জামানুল বাহার, যাদের শেয়ার ৯.৯১ শতাংশ। এই প্রেক্ষিতে কোম্পানিটির পরিচালনা পর্ষদে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান দু’টিকে অন্তর্ভুক্ত করতে পর্ষদ পুনর্গঠন করে সংস্থাটি।
নিয়ন্ত্রক সংস্থাটির এ সংক্রান্ত গত ৩ ফেব্রুয়ারির চিঠি থেকে আরো জানা যায়, ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদে বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানের পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর উদ্যোক্তা পরিচালকদের মধ্যে থাকছেন আমানত শাহ লুঙ্গির মালিক হেলাল মিয়া ও ফারইস্ট সিকিউরিটিজ। বাকি ছয়জনই স্বতন্ত্র পরিচালক।
ফারইস্ট সিকিউরিটিজের পক্ষে কাকে মনোনীত করা হচ্ছে এ বিষয়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) চৌধুরী মো. ওয়াসিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা সকল স্বতন্ত্র পরিচালক ও মনোনীত পরিচালকের নামের তালিকা পেয়েছি, তবে ফারইস্ট সিকিউরিটিজের পক্ষে কে আসছে তা এখনো জানা যায়নি। সম্ভবত তারা মিটিং করে প্রতিনিধি নির্ধারণ করলে পূর্ণাঙ্গ কমিটির সকলের নাম জানা যাবে।
স্বতন্ত্র পরিচালকদের মধ্যে রয়েছেন-বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রভোস্ট ও রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক লাফিফা জামাল, সাবেক সংস্কৃতি সচিব ইব্রাহিম হোসেন খান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক।
এর আগে ২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারী, পলিসিহোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজারের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয় বিএসইসি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ড. মো. রহমত উল্লাহকে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করে পুনর্গঠিত পরিচালনা পর্ষদ। ড. মো. রহমত উল্লাহ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য এবং বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক।
নতুন পর্ষদে আপনারা যারা রয়েছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে কোম্পানির কোন দিকটিকে গুরুত্ব দিবেন? এমন প্রশ্নের জবাবে ফারইস্ট লাইফের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, পলিসি হোল্ডারদের আমানত এবং শেয়াহোল্ডারদের স্বার্থ রক্ষা এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল তাদের চিহ্নিত করে পলিসি হোল্ডারদের আমানত ফিরিয়ে আনার বিষয়ে আমরা জোড় দেব।
আপনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সে ক্ষেত্রে একটি স্পর্শকাতর কোম্পানির স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব গ্রহণ করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, একদিকে বিতর্কিত অন্যদিকে চক্ষুশোল হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু আমি অনিয়ম ও দূর্নীতির সঙ্গে আপোষ করিনা এবং প্রশ্রয়ও দেই না সেহেতু আমি বিতর্কিত হবো না বলে মনে করি। আমি কারো চক্ষুশোল হলাম কি হলাম না সেদিকে না তাকিয়ে আমি সকলকে নিয়ে সমন্বিতভাবে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবো।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আমাকে এ কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত করেছেন। পর্ষদ গঠিত হলেও আমাদের মধ্যে এখনও কোনো মিটিং হয়নি। দুই একদিনের মধ্যে আমরা মিটিং এ বসব।
পূর্বের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্ষদে দূর্নীতির সঙ্গে জরিত ছিলেন এমন ব্যক্তিরাও বর্তমান পর্ষদে সম্পৃক্ত রয়েছেন, তাদের ব্যাপারে কী ব্যবস্থ নেবেন, এমন প্রশ্ন করা হলেন তিনি জানান, এমন অভিযোগ প্রমাণিত হলেন আমরা আইন অনুয়ায়ী ব্যবস্থা নেব। প্রয়োজনে তাদের সম্পদ বিক্রি করে হলেও পলিসিহোল্ডারদের পাওনা পরিশোধের ব্যবস্থা করবো। এছাড়া ব্যবস্থাপনা পর্ষদে যারা দূর্নীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরও আইনের মুখোমুখি দাড় করাবো।
Posted ১২:০৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন