মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ৩৩৪ বার পঠিত
সাধারণ বীমা কর্পোরেশন ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর মধ্যে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পলিসি চালুর লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পলিসি চালুর বিষয়ে একটি সমঝোতা স্মারক (গ০ট) স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে সাধারণ বীমা কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহ্রিয়ার আহ্সান এবং এনডিডি সুরক্ষা ট্রাস্টের-এর পক্ষে স্বাক্ষর করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) ড. মো. আনোয়ার উল্ল্যাহ, (এফসিএমএ)।
অনুষ্ঠানে শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, জনাব মাহফুজা আখতার, সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, এবং শেখ কবির হোসেন, প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েন উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আইডিআরএ-এর চেয়ারম্যান, ড. এম. মোশাররফ হোসেন এফসিএ, আইডিআরএ-এর সদস্যবৃন্দ, নির্বাহী পরিচালকগণ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ এনডিডি ট্রাস্ট ও বিপনন, ব্যবসা উন্নয়ন ও দায়গ্রহণ বিভাগের উপ মহাব্যবস্থাপক জনাব মোঃ জাকির হোসেন সহ সাবীকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ০৬:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন