বিবিএ নিউজ.নেট
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ৬০১ বার পঠিত
‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’-এই স্লোগান সামনে রেখে আগামী ১ মার্চ তৃতীয়বারের মতো পালিত হতে যাচ্ছে জাতীয় বীমা দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ’র) চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন, এফসিএ এবং বাংলাদেশ ইস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। এছাড়াও আইডিআরএ’র সদস্যবৃন্দ, বীমা প্রতিষ্ঠানসমূহের চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ এবং বীমা জরীপকারী প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিশিষ্ট বীমা ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সব ‘সুরক্ষা বীমা’ পরিকল্প এর শুভ উদ্বোধন এবং প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ নানাবিধ আয়োজন থাকবে। এর বাইরে গৃহিত পদক্ষেপ হিসেবে দেশব্যাপী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বীমা প্রতিষ্ঠান ও বীমা জরীপকারী প্রতিষ্ঠানসমূহের উদ্যোগে আলোচনা সভা, ৫০ জনের উপস্থিতিতে স্থির র্যালিসহ বিবিধ অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া কোভিড-১৯ মহামারিকে বিবেচনায় রেখে ঢাকার মধ্যে ২টি সিটি কর্পোরেশন এলাকায় সজ্জিত ট্রাকের মাধ্যমে প্রচার ও প্রচারণা করা হবে। জেলা-উপজেলার শহরগুলােতে বীমা বিষয়ক পোস্টার, জাতীয় বীমা দিবসের থিম সং বাজানো হবে। এছাড়াও বীমা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট-ব্যানার-প্ল্যাকার্ড-ফেস্টুন প্রভৃতির মাধ্যমে বীমা বিষয়ে প্রচারণার মাধ্যমে জাতীয় বীমা দিবস ২০২২ উদযাপিত হবে।
Posted ০৮:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন