বিবিএ নিউজ.নেট
শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ৪১৫ বার পঠিত
১ লা মার্চ জাতীয় বীমা দিবস ২০২২ উপলেক্ষ আগামীকাল ২৭ ফেব্রুয়ারির সংবাদ সম্মেলন বাতিল করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সার্বিক প্রস্তুতিমূলক কর্মকাণ্ড সম্পন্ন না হওয়ায় এ সংবাদ সম্মেলন করা সম্ভব হচ্ছে না বলে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
এর আগে ১৬ ফেব্রুয়ারি কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয় বীমা দিবস ২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজনের ঘোষণা দেয় আইডিআরএ। কর্তৃপক্ষের দপ্তরে সভাকক্ষ-১ এ আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বেলা ৩ টায় এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
ওই চিঠিতে বলা হয়, আগামী ১ মার্চ ২০২২, ১৬ ফাল্গুন ১৪২৮, মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কোভিড-১৯ এর কারণে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে জাতীয় বীমা দিবস উদযাপিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ। এছাড়া দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বীমা দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ‘বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে’।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে ২০২০ সাল থেকে সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে।
‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২০ সালের ১ মার্চ দেশে প্রথমবারের মতো পালিত হয় জাতীয় বীমা দিবস। ২০২১ সালে দ্বিতীয়বারের মতো উদযাপিত জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য ছিল- ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’।
Posted ০৩:৫৭ অপরাহ্ণ | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন