|

Advertisement
×

বীমা খাতের শৃঙ্খলা ও সাংগঠনিক কাঠামো বাস্তবায়ন করা হয়েছে : ড. এম. মোশাররফ হোসেন

মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   প্রিন্ট   ৩৬৭ বার পঠিত

বীমা খাতের শৃঙ্খলা ও সাংগঠনিক কাঠামো বাস্তবায়ন করা হয়েছে : ড. এম. মোশাররফ হোসেন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন দেশের বীমা খাতের বিভিন্ন অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, বীমা কোম্পানিগুলোতে সাংগঠনিক কাঠামো বিশৃঙ্খল ছিল। শৃঙ্খলা ফিরিয়ে এনে এ খাতে সাংগঠনিক কাঠামো বাস্তবায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর শেওে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

ড. এম. মোশাররফ হোসেন বলেন, স্ট্যাম্প শুল্ক ফাঁকিসহ সরকারি রাজস্ব ফাঁকি রোধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বীমাকে ব্যবসাবান্ধব করার জন্য ট্যারিফ রেইট কমানো হয়েছে। লাইফ ইন্স্যুরেন্সের তামাদি পলিসি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। মটর ইন্স্যুরেন্সকে বাধ্যতামূলক করার জন্য যুগোপযোগী একটি প্রোডাক্ট তৈরি করা হয়েছে। সর্বোপরি সুশাসন নিশ্চিত করার জন্য করপোরেট গর্ভন্যান্স গাইডেন্স প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন,‘বঙ্গবন্ধু আশার আলো-বীমা দাবী নিষ্পত্তির প্রয়াস নামে একটি অনলাইন অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে প্রতিটি জীবন বীমাকারীর প্রদেয় মৃত্যু দাবীর চেক হস্তান্তর করছে। এ অনুষ্ঠানের মাধ্যমে পিতা-মাতা হারানো এতিম এবং বিধবাদের প্রায় ৫০০ কোটি টাকার বীমা দাবী পরিশোধের মাধ্যমে তাদের মুখে হাসি ফুটিয়েছে। স্বল্প প্রিমিয়ামে প্রতিবন্ধীদের জন্য আজ (১ মার্চ) আপনার হাত ধরে বঙ্গবন্ধু সুরক্ষা বীমা চালু হতে যাচ্ছে।

ড. এম. মোশাররফ হোসেন বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে নিহত বীর মুক্তিযোদ্ধা, শেখ ফজিলাতুন নেসা ও শেখ রাসেলকে স্মরণ করেন এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে দেশের সকল লাইফ ও নন-লাইফ ৮১টি বীমা কোম্পানির শীর্ষ কর্মকর্তাসহ আইডিআরএ’র সদস্যবৃন্দ, বীমা প্রতিষ্ঠানসমূহের চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ এবং বীমা জরীপকারী প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. এম. মোশাররফ হোসেন বলেন, আজ বীমা খাতের জন্য অত্যন্ত গৌরবের একটি দিন। কেননা এই দিনে জাতির পিতা বীমা খাতে তার পদচিহ্ন রেখে ছিলেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আপনার হাত ধরে দেশের বীমা খাত পেয়েছে বীমা আইন ২০১০, জাতীয় বীমা নীতি ২০১৪, বীমা করপোরেশন আইন ২০১৯। আইনি কাঠামো সুদৃঢ়করণ করার লক্ষ্যে ২৭টি বিধিও প্রবিধানমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, ১৮টি বিধি ও প্রবিধান মালার খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ খাতে সুশাসন নিশ্চিত করার জন্য অর্থমন্ত্রীর নির্দেশনায় সম্প্রতি সময়ে সাতটিসহ ৫৩ বীমা প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হয়েছে। বীমা প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনায় পেশাদারিত্ব আনয়নের জন্য কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত নানা উদ্যোগের মধ্যে নন-লাইফ বীমা কোম্পানির কমিশন বাণিজ্য নিয়ন্ত্রণ, লাইফ বীমা কোম্পানির কমিশন লেয়ার কমানো, নন-লাইফ বীমা কোম্পানির ব্যাংক হিসাব নির্ধারণ করা হয়েছে।

আইডিআরএ’র চেয়ারম্যান বলেন, দ্রুত দাবী নিষ্পত্তির জন্য অভিযোগ সেল, ট্রান্সপোর্টসহ কর্তৃপক্ষের দপ্তরে হট লাইন চালু করা হয়েছে। জাতির পিতা জন্মশতবার্ষিকীতে জাতির পিতার নামে কয়েকটি সামাজিক সুরক্ষা বীমাসহ কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বঙ্গবন্ধু শিক্ষা চালু করা হয়েছে।শিক্ষা জাতির মেরুদণ্ড এই ব্রত-কে সামনে রেখে জাতির পিতা জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিকে আন্তর্জাতিক মানের ইনস্টিটিউটে রূপান্তরের জন্য বঙ্গবন্ধু ন্যাশনাল ইন্স্যুরেন্স ইনস্টিটিউট আইন প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনার নির্দেশনার আলোকে কর্তৃপক্ষের তহবিল ব্যবস্থাধীনে একচ্যুয়ারিয়াল প্রফেশনাল তৈরীর জন্য একচ্যুয়ারি বিষয়ে বিদেশি উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে। পদোন্নতির ক্ষেত্রে আগ্রাধিকার প্রদানসহ এসিআইআই কোর্সটিতে প্রতিবছরে বীমা প্রতিষ্ঠানে কর্মরত কমপক্ষে একজনকে মনোনীত করে এই ডিগ্রী অর্জনের ব্যয়ভার বহনের জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।

আইডিআরএ চেয়ারম্যান বলেন,এ কাজগুলো সম্ভব হয়েছে কর্তৃপক্ষের মাত্র ৫৭ জন কর্মকর্তা-কর্মচারীর অক্লান্ত পরিশ্রমের ফলে। যারা সর্বদাই চাকরির অনিশ্চয়তা থেকেও কাজগুলো করে যাচ্ছেন। আর এর প্রভাব বীমা খাতের উন্নয়নে পড়ছে। তাই জাতির পিতার স্মৃতিবিজড়িত এ খাতটির কাক্সিক্ষত উন্নয়নের স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের আপনার সুদৃষ্টি কামনা করছি।

 

 

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com