বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ প্রিন্ট ৩০০ বার পঠিত
প্রাইম ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর দিনব্যাপী বার্ষিক শাখা ব্যবস্থাপকের সম্মেলন ২০২২, গত ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবারে ক্রিস্টাল প্যালেস, গুলশান ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. শওকত আলী। আরও উপস্থিত ছিলেন কোম্পানির অডিট কমিটি চেয়ারম্যান মো. আখতার হোসেন সান্নামাত এবং স্বতন্ত্র পরিচালক নুরুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) আবদুল্লাহ আল-মামুন। দিনব্যপী এই সম্মেলনে প্রধান উপদেষ্টা, শাখা প্রধান ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
এই সম্মেলনে ২০২২ সালে বর্তমান চ্যালেজ্ঞিং বাজারে ব্যবসা অর্জনের নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে এবং ২০২২ সালের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও কোম্পানির ব্যবসা বৃদ্ধির জন্য শাখা প্রধানদের উৎসাহ প্রদান করা হয়েছে।
সম্মেলনের শেষে কোম্পানির ২০২১ সম্মেলনে ব্যবসা পর্যালোচনা করে ব্যবসায় লক্ষ্যমাত্রা অর্জনকারীদের পুরস্কৃত করা হয়েছে।
Posted ০২:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন