বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ প্রিন্ট ৭৯১ বার পঠিত
যমুনা লাইফ ইন্স্যুরেন্সর সাথে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে আজ গোষ্ঠী বীমা চুক্তি স্বাক্ষর হয়।
যমুনা লাইফের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান খন্দকার এবং বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষে সভাপতি আব্দুল হামিদ মিটুল ও সাধারণ স¤পাদক সৈয়দ কবীর আহমেদ মিঠু চুক্তিতে স্বাক্ষর করেন।
সভায় উপস্থিত ছিলেন যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খান ও বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের ইনচার্জ মো. হারুনুর রশিদ ও বগুড়া সার্ভিস সেন্টার ইনচার্জ জেনারেল ম্যানেজার মো. মোশফিকুর রহমান কাজল, ডিজিএম আতিয়া বানু ও বিএম হ্যাপি আকতার এবং কোম্পানির বিভাগীয় ইনচার্জবৃন্দ।
এ চুক্তির ফলে দৈনিক মাত্র ০.৩০ পয়সা প্রিমিয়ামে বগুড়া জেলার ২২ হাজার পরিবহন শ্রমিক বীমা নিরাপত্তা পাবেন। পরিবহন শ্রমিকদের সাধারণ মৃত্যুতে ৫০ হাজার টাকা, দুর্ঘটনা মৃত্যুতে ১ লাখ টাকা ও হাসপাতালে চিকিৎসাজনিত খরচ বার্ষিক ৫ হাজার টাকা পাবেন।
Posted ০৬:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন