|

Advertisement
×

ডেল্টা লাইফের প্রশাসকের মেয়াদ ১৩ মার্চ পর্যন্ত বৃদ্ধি

রবিবার, ০৬ মার্চ ২০২২   প্রিন্ট   ৩৪২ বার পঠিত

ডেল্টা লাইফের প্রশাসকের মেয়াদ ১৩ মার্চ পর্যন্ত বৃদ্ধি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক পদে সুলতান-উল-আবেদীন মোল্লার নিয়োগ অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করে দেওয়া চেম্বার আদালতের আদেশ ১৩ মার্চ পর্যন্ত বহালের রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে বর্তমান প্রশাসকের পদে থেকে ১৩ মার্চ পযন্ত কাজ করতে আইনগত কোনো বাধা নেই। তবে এই সময়ের মধ্যে আপিল আবেদন করা হবে বলে আপিল বিভাগকে জানিয়েছেন আইনজীবী। ওই দিন এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (৬ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। এরআগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) করা আপিল শুনানি গ্রহণ করেন।

এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার মোস্তফিজুর রহমান খান। আদালতে আজ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিব উল আলম ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার কারিশমা জাহান। আইডিআরএ’র পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটনি জেনারেল এএম আমিন উদ্দিন এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে এর আগে গত ৬ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামান এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।

ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হলে গত ১০ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে আদেশ দেন। এরপর ওই আবেদন শুনানি নিয়ে গত ১৬ জানুয়ারি সেটি বহাল রাখেন আপিল বিভাগ। ওইদিনও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রতিষ্ঠানটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার মাসিক সম্মানি ধরা হয়েছে ৪ লাখ টাকা। এ বিষয়ে সুলতান-উল-আবেদীন মোল্লাকে পাঠানো চিঠিতে আইডিআরএ বলেছে, বীমা আইন ২০১০ এর ৯৬ ধারার (১) উপধারা অনুযায়ী প্রশাসক হিসেবে চূড়ান্তভাবে দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যে কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দাখিল করতে হবে।

বীমা আইন ২০১০ এর ধারা ৯৫ (৩) এর আলোকে নতুন পলিসি ইস্যু আগের মতো অব্যাহত রাখা এবং কোম্পানির ব্যবসা ও অন্যান্য কার্যক্রম যথারীতি পরিচালনা করতেও বলা হয় এ সংক্রান্ত নির্দেশনায়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৬ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com