নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ প্রিন্ট ৪৮৭ বার পঠিত
রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা করপোরেশন (জেবিসি)’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে সরকারের সাবেক সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। বীমা করপোরেশন আইন ২০১৯ এর ৯(১)(ক) ধারার বিধান অনুযায়ী দু’বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে সরকার।
গত ৭ মার্চ ২০২২ তারিখে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রিয় ব্যাংক শাখা । রাষ্ট্রপতির আদেশক্রমে চিঠিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. জেহাদ উদ্দিন। যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সরকারের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম সবশেষ দায়িত্ব পালন করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। ২০১৮ সালের ১৯ আগস্ট তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন মো. আসাদুল ইসলাম।
Posted ০৫:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন