|

Advertisement
×

বঙ্গবন্ধুর জন্মদিনে আইডিআরএ’র শ্রদ্ধা নিবেদন

শুক্রবার, ১৮ মার্চ ২০২২   প্রিন্ট   ৩১৪ বার পঠিত

বঙ্গবন্ধুর জন্মদিনে আইডিআরএ’র শ্রদ্ধা নিবেদন

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিজ্ঞাপন

এ ছাড়াও দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা আয়োজন করে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বৃহস্পতিবার বেলা ৪টায় অনলাইন মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় কর্তৃপক্ষের সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক ও কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে বর্ণিল সাজে সাজানো হয় দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির অফিস ও নিয়ন্ত্রক সংস্থার কার্যালয়। অবিসংবাদিত এই নেতাকে নিয়ে বেসরকারি বীমা কোম্পানিগুলোতেও আয়োজন করা হয়ে আলোচনা সভা।

উল্লেখ্য, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবেও উদযাপন করা হয়।

এ বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। এর আগে বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিববর্ষ। যা এ বছরের ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com