রবিবার, ১০ এপ্রিল ২০২২ প্রিন্ট ৩৩১ বার পঠিত
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের যশোর অঞ্চলে দুর্ঘটনাজনিত বীমা দাবি পরিশোধ করেছে কোম্পানিটি।
শনিবার (১০ এপ্রিল) যশোরের নওয়াপাড়া জোনাল অফিসের বাঘারপাড়া উপজেলায় বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজ সম্মেলন কক্ষে গ্রাহকের দুর্ঘটনাজনিত বীমা দাবির ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) খন্দকার শহীদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজগর আলী, খুলনা বিভাগীয় অফিস আলহাজ্ব মো. বেলায়েত হোসেন মিলন।
এ সময় অন্যান্য পদের কর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ০৩:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১০ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন