|

Advertisement
×

সন্দ্বীপে জেনিথ লাইফের লিডারশীপ কনফারেন্স

বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২   প্রিন্ট   ৪৮২ বার পঠিত

সন্দ্বীপে জেনিথ লাইফের লিডারশীপ কনফারেন্স

সন্দ্বীপে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লিডারশীপ কনফারেন্স ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সন্দ্বীপ সার্ভিস সেন্টারে এই লিডারশীপ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কোম্পানির জিএম (উন্নয়ন) এম এইচ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক ইলিয়াছ সুমন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বীমাকর্মী ফরিদা বেগম নাজমা, সন্দ্বীপ সার্ভিস সেন্টারের ব্রাঞ্চ ম্যানেজার মো. সাইফুল ইসলাম, এফএ মো. মাইনউদ্দীন, আকবরহাট এজেন্সি অফিসের এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মো. শামীম প্রমুখ।

কোম্পানির সীতাকুণ্ড এজেন্সী অফিসের ব্রাঞ্চ ম্যানেজার আরমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সন্দ্বীপ সার্ভিস সেন্টারের ইউনিট ম্যানেজার মো. রিফাত।

ইসলামী সংগীত পরিবেশন করেন এফএ নজরুল ইসলাম। অনুষ্ঠানে জুলাই মাসে ব্যবসা সফল কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com