Ad
x

ডিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে

মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩   প্রিন্ট   ২৯৯ বার পঠিত

ডিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে

আগের বছরের তুলনায় বিদায়ী অর্থবছরে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ) থেকে সরকারের রাজস্ব কমেছে ৮২ কোটি ৬৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই ধরনের শেয়ার কেনা-বেচা থেকে সরকার রাজস্ব আয় করে। প্রথমটি হলো, কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা থেকে রাজস্ব আয়। দ্বিতীয়টি হলো, বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচায় ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত কর।

ডিএসইর তথ্য মতে, দুই ধরনের করের মধ্যে প্রথমটি হলো– ৫৩ বিধি ধারা। এই ধারায় ডিএসইর স্টেক হোল্ডারদের অর্থাৎ ব্রোকার হাউজের প্রতিনিধিদের লেনদেনের ওপর কর ০.৫০ শতাংশ। এ খাত থেকে গত ১২ মাসে রাজস্ব আয় হয়েছে ১৯২ কোটি ৫৭ লাখ ৪ হাজার ৭৫১ টাকা। আগের বছরের একই মাসে এই রাজস্ব আয় ছিল ২৮৬ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৩৮৫ টাকা।

অন্যদিকে, বিএসইসি রুলস ৫৩-এম অনুসারে স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন ও শেয়ার হস্তান্তর থেকে ৫ শতাংশ হারে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ৮৪ কোটি ৯ লাখ ৪২ হাজার ১৭৭ টাকা। ২০২১-২২ সালের একই সময়ে এই রাজস্ব আয় ছিল ৭২ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার ৭৯৭ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির পরিমাণ বেড়েছে। ফলে সরকার এ খাত থেকে আয়ও বেশি করেছে।

সব মিলিয়ে ডিএসই থেকে বিদায়ী বছরে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৭৬ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৯২৮ টাকা। এই টাকা সরকারের কোষাগার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে ডিএসই।

 

Facebook Comments Box

Posted ০৭:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com