|

Advertisement
×

তিন কোম্পানিকে শোকজ করেছে ডিএসই

রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ২০১ বার পঠিত

তিন কোম্পানিকে শোকজ করেছে ডিএসই

অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানিকে শোকজ করেছে ঢাক স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলোঃ এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স।

ডিএসই জানিয়েছে, শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিগুলোকে নোটিশ পাঠায় ডিএসই। জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ৭ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিগুলোর শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ছে।

উল্লেখ্য, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর গত ২৯ আগস্ট ছিল ৫৫ টাকা ৯০ পয়সায়। আর ০৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬৭ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা বা ২১ শতাংশ বেড়েছে।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ২৩ আগস্ট ছিল ৪৩ টাকা ৭০ পয়সায়। আর ০৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৯ টাকা ১০ পয়সায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৪০ পয়সা বা ১২ শতাংশ বেড়েছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ২৯ আগস্ট ছিল ৪৭ টাকা ৯০ পয়সায়।আর ০৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬৩ টাকা ২০ পয়সায়। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৩০ পয়সা বা ৩২ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com