শনিবার ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ৮৯৬ বার পঠিত

৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ক্রাউন সিমেন্ট পিএলসি, স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ওরিয়ন ইনফিউশন লিমিটেড: ওরিয়ন ইনফিউশনের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে “এ৩” এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে “এসটি-৩।” ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত ও অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির এই রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

ক্রাউন সিমেন্ট পিএলসি : ক্রাউন সিমেন্টের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে “এএ১” এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে “এসটি-৩।” ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত, ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ব্যাংকের দায় ও অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির এই রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি: স্কয়ার ফার্মার দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে “এএএ” এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে “এসটি-১।” ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির এই রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড : বেক্সিমকো ফার্মার দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে “এ” এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে “এসটি-২।” ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির এই রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কাশেম ইন্ডাস্ট্রিজের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে “এ ” এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে “এসটি-৩।” ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত, ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ব্যাংকের দায় ও অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির এই রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড : সিভিও পেট্রোর দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে “বিবিবি২” এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে “এসটি-৩।” ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৩ সালের ১৫ নভেম্বর পর্যন্ত ব্যাংকের দায় এবং অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির এই রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে “এএ-” এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে “এসটি-২।” ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ২০২৩ সালের ১২ ডিসেম্বর অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির এই রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

 

 

Facebook Comments Box

Posted ০১:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com