সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২১৩ বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

রেকর্ড ডেটের পর আগামী ২৪ ডিসেম্বর ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। কোম্পানি ২টি হলো- কপারটেক ইন্ডাস্ট্রিজ ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ২১ ডিসেম্বর এ ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কপারটেক ইন্ডাস্ট্রিজ : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ইপিএস ছিল ১ টাকা ৭৮ পয়সা।

আগামী ২৫ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড : কোম্পানিটির ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি আলোচ্য বছরে ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২ দশমিক ৫ শতাংশ স্টক। আর বাকী ২ দশমিক ৫ শতাংশ ক্যাশ।

 

 

Facebook Comments Box

Posted ০৩:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com