নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪ প্রিন্ট ১২৩২ বার পঠিত
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন মোহাম্মদ আবদুল মতিন।
গতকাল বুধবার থেকে তিনি কার্যক্রম শুরু করেছেন।
দীর্ঘ ২৯ বছর তিনি লাইফ বীমা খাতের বিভিন্ন কোম্পানিতে সুনামের সাথে কর্মরত ছিলেন।
এর আগে তিনি সন্ধানী লাইফ, হোমল্যান্ড লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ ও প্রাইম ইসলামী লাইফের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ তিনি বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। এ উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
Posted ০৭:৩২ অপরাহ্ণ | বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com