|

Advertisement
×

এলিট সিকিউরিটি সার্ভিসেস ও আস্থা লাইফের চুক্তি

বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪   প্রিন্ট   ৫১৪ বার পঠিত

এলিট সিকিউরিটি সার্ভিসেস ও আস্থা লাইফের চুক্তি

এলিট সিকিউরিটি সার্ভিসেস লি. (এলিট ফোর্স) এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে গ্রুপ বীমা চুক্তি বৃহস্পতিবার (৭ মার্চ) স্বাক্ষরিত হয়েছে।

এলিট সিকিউরিটি সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ, পিএসসি (অবঃ) এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি (অবঃ), এমবিএ, এমএসএস, পিজিডি (ইউএসএ), এমফিল, পিএইচডি এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এসইউপি, এনডিইউ, পিএসসি। এছাড়াও উভয় পক্ষের সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com