রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মরনোত্তর সম্মাননা পেল সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন

বিজ্ঞপ্তি

সোমবার, ১১ মার্চ ২০২৪   প্রিন্ট   ৪৪৬ বার পঠিত

মরনোত্তর সম্মাননা পেল সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন

বীমা শিল্পসহ দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখায় বিশিষ্ট বীমা ও শিল্প উদ্যোক্তা ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেনকে আরটিভি’র পক্ষ থেকে ‘আরটিভি বীমা অ্যাওয়ার্ডস-২০২৩’ মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম, এমপি মহোদয়ের নিকট হতে মরনোত্তর সম্মাননা গ্রহণ করেন তার কনিষ্ঠ পুত্র সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির চেয়ারম্যান আলহাজ¦ মোর্শেদ আলম, এমপি, চীফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ আশিকুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়াত-উল-ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং সাবেক শিক্ষা সচিব ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান ও নিরপেক্ষ পরিচালক নজরুল ইসলাম খানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
×

Posted ০৬:১৫ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com