Ad
x

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ২৮৬ বার পঠিত

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের ৫১তম সভা মঙ্গলবার (১৬ এপ্রিল, ২০২৪) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। সভায় ২০২৩ সালের ব্যাংকের হিসাব বিবরণী অনুমোদিত হয় এবং ১০.৪০% নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়। এছাড়াও সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যের মধ্যে মো. কামরুল আহসান, বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি, অ্যাডমিন, বাংলাদেশ পুলিশ; এম. খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, মহাপরিচালক (অ্যাডিশনাল আইজি), র‌্যাব; এস এম রুহুল আমীন, অ্যাডিশনাল আইজি, অ্যান্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ; মো. মাজহারুল ইসলাম, অ্যাডিশনাল আইজি, এল অ্যান্ড এএ, বাংলাদেশ পুলিশ; মো. আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অ্যাডিশনাল আইজি, ক্রাইম অ্যান্ড অপারেশন্স, বাংলাদেশ পুলিশ; আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, অ্যাডিশনাল আইজি, ফাইন্যান্স, বাংলাদেশ পুলিশ; হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), অ্যাডিশনাল আইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বাংলাদেশ পুলিশ; মো. আমিনুল ইসলাম, বিপিএম (বার), ডিআইজি, প্রশাসন, বাংলাদেশ পুলিশ; কাজী জিয়া উদ্দিন, বিপিএম, ডিআইজি, এইচআরএম, বাংলাদেশ পুলিশ; ড. শোয়েব রিয়াজ আলম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, ডেভেলপমেন্ট রেভিনিউ-১, বাংলাদেশ পুলিশ; মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি এবং পরিচালক, একাডেমিক, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ; মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক; কাজী মসিহুর রহমান, স্বতন্ত্র পরিচালক এবং মসিউল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৭:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com