|

Advertisement
×

সোনালী লাইফে আইডিআরএ’র প্রশাসক নিয়োগ সুপ্রিমকোর্টে বহাল

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ৪৭৮ বার পঠিত

সোনালী লাইফে আইডিআরএ’র প্রশাসক নিয়োগ সুপ্রিমকোর্টে বহাল

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ব্রিগেডিয়ার জেনারেল এম এম ফেরদৌস (অব.) এনডিসি, পিএসসিকে প্রশাসক নিয়োগ দেয়ার আদেশ সুপ্রিম কোর্ট বহাল করেছে।

আজ সুপ্রিম কোর্টের বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বারে শুনানি শেষে এই বহাল আদেশ দেয়া হয়। পাশাপাশি আদালত পরবর্তী দুই মাসের মধ্যে পূণার্ঙ্গ শুনানি করে বিষয়টির নিষ্পত্তির আদেশও জারি করেন।

গত ২১ এপ্রিল রোববার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড ৬ মাসের জন্য সাসপেন্ড করে প্রশাসক নিয়োগ দেয়। সোনালী লাইফ কর্তৃপক্ষ আইডিআরএ’র এই আদেশের বিরুদ্ধে একদিন পর হাইকোর্টে রীট করে। রীটের শুনানি শেষে আদালত ৬ মাসের জন্য আইডিআরএ’র আদেশের স্থগিত করেন।

আইডিআরএ’র পক্ষ থেকে হাইকোর্ট বিভাগের উক্ত আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের চেম্বার আদালতে আপীল করা হলে চেম্বার জজ দুই পক্ষের শুনানি শেষে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশটি স্থগিত করেন। এতে আইডিআরএ’র প্রশাসক নিয়োগের আদেশটি বহাল থাকলো।

 

Facebook Comments Box
বিষয় :
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:২৪ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com