অনলাইন ডেস্ক
রবিবার, ১৯ মে ২০২৪ প্রিন্ট ২০২ বার পঠিত
আজ ১৯ মে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৩৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৪০ পয়সা বা ৭.২৭ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি ইউনিট সর্বশেষ ৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৬০ পয়সা বা ৬.০৬ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইসিবি সোনালী ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি ইউনিট সর্বশেষ ১০ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪৮ শতাংশ, ইউনিলিভার কনজুমারের ৪.৯৭ শতাংশ, ইউনিক হোটেলের ৪.৫৭ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ৪.০২ শতাংশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৩.০৮ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৫৬ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ২.৫৫ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com