শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর পতনের শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

শুক্রবার, ৩১ মে ২০২৪   প্রিন্ট   ২০৯ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (২৬-৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ১৯.৫৪ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৬০ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১১ টাকা ৮০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যমুনা ব্যাংকের শেয়ার দর কমেছে ১৭.৩১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২০ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৭ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ৫০ পয়সা।

১৪.৩১ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রগতী ইন্সুরেন্স।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৫৬ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৮ টাকা ১০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইজেনারেশনের ১৩.৫৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৩.১৫ শতাংশ, খান ব্রাদার্সের ১২.৯৫ শতাংশ, সালভো কেমিক্যালের ১২.০২ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ১১.৯০ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ১১.৩০ শতাংশ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১১.১০ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ০৫:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com