|

Advertisement
×

ফারইস্ট লাইফ থেকে পদত্যাগ করলেন আরো ৩ পরিচালক

মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪   প্রিন্ট   ৪০২ বার পঠিত

ফারইস্ট লাইফ থেকে পদত্যাগ করলেন আরো ৩ পরিচালক

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পুনর্গঠিত পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন আরো ৩ পরিচালক। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (১৯ আগস্ট) পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র দাখিল করেন।

পদত্যাগ করা পরিচালকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রভোস্ট ও রোবটিকস এন্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. লাফিফা জামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং আরিফ খান এফসিএমএ।

এর আগে ১৪ আগস্ট ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শেখ কবির হোসেন। স্বাস্থ্যগত এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে এ পদত্যাগপত্র দাখিল করেন।

এরপর ১৯ আগস্ট স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বীমা কোম্পানিটির আরেক স্বতন্ত্র পরিচালক মোজাম্মেল হক, যিনি ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক। বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে তিনি এ পদত্যাগপত্র দাখিল করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে বিএসইসি। বিনিয়োগকারী, পলিসিহোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজারের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয় বিএসইসি। এরপর ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বিএসইসি।

Facebook Comments Box
বিষয় :
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com